• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

আইপিএল: ১৩ মার্চ প্রথম ২০ দিনের সূচি ঘোষণা করবে বোর্ড

বিধানসভা নির্বাচনের প্রভাব আইপিএলের ময়দানে

টি-২০ বিশ্বকাপ জয়ের পরেই বিপাকে বিসিসিআইইতিমধ্যেই বোর্ড ঘোষণা করেছে, চলতি মাসের ২৮ তারিখ থেকে শুরু হবে আইপিএল কিন্তু এখনও সূচি চূড়ান্ত করতে পারেননি বোর্ডকর্তারা কারণ, চার রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচন

বোর্ডসচিব দেবজিৎ শইকিয়া জানিয়েছেন, আগামী ১৩ মার্চ প্রথম আলোকে ২০ দিনের সূচি ঘোষণা করা হবে এরপর পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু এবং কেরলের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হলে তারপর আইপিএলের পরবর্তী সূচি ঘোষণা করা হবে কারণ, নির্বাচনের দিনগুলিতে ম্যাচের জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থার আয়োজন করা কঠিন হয়ে পড়বে নির্বাচনের আগের এবং পরের দিনগুলিতেও সংশ্লিষ্ট রাজ্যগুলিতে ম্যাচ আয়োজনের পক্ষপাতী নয় বোর্ড

এরই পাশাপাশি, সমস্যা রয়েছে চিন্নস্বামী স্টেডিয়াম নিয়েও গতবছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চ্যাম্পিয়ন হওয়ার পর চিন্নস্বামীতে দর্শকদের পদপিষ্ট হওয়ার যে ঘটনা ঘটেছিল তারই জেরে এবার চিন্নস্বামীতে আরসিবি-র চারটির বেশি 'হোম' ম্যাচ আয়োজনের অনুমতি দেওয়া হয়নি বোর্ডসচিব জানিয়েছেন, ওই চারটি ম্যাচ ছাড়াও দু'টি প্লে-অফ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুতে

     

বিজ্ঞাপন

Goto Top