খেলার বিভাগ > ক্রিকেট
মন্থর সেঞ্চুরিতে খলনায়ক অধিনায়ক
রাইজিং স্টারস এশিয়া কাপে পাকিস্তান 'এ'-র বিরুদ্ধে ৪৮ রানে হেরে গেল ভারত 'এ'। পাকিস্তানের ৩১৩ রানের জবাবে ২৬৫ রানেই অল আউট হয়ে গেল তিলক ভার্মার দল। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচের সেরা হাসান নওয়াজ (৭৯ রান ও ৩/৪৫)। সেঞ্চুরি করেও খলনায়ক অধিনায়ক তিলক। ১০০ রান করতে নিয়ে নেন ১৪৯ বল। সেটাই চাপ বাড়িয়ে দিয়েছিল অন্যান্য ব্যাটারদের উপর। তিলক যখন মাত্রাতিরিক্ত মন্থর ব্যাটিং করছিলেন তখন বাড়তে থাকা আস্কিং রেটের সঙ্গে পাল্লা দিতে গিয়ে আউট হন অভিষেক শর্মা (৪২ বলে ৭০)। ব্যর্থ বৈভব সূর্যবংশী (১১), আয়ুষ বাদোনি (০), কুমার কুশাগ্র (২) ও রিঙ্কু সিং (৬)। স্কোর ১২৯/৬ হয়ে যাওয়ার পর শেষ চেষ্টা চালাচ্ছিলেন শাহবাজ আহমেদ (৪৯ বলে ৫৬)। কিন্তু শেষমেশ সেই চেষ্টা কাজে লাগেনি। মঙ্গলবার গ্রুপে ভারতের শেষ ম্যাচ আরব আমিরশাহির বিরুদ্ধে। সেই ম্যাচ জিতলে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে পারবেন তিলকরা।