• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

বৈভবের ব্যাটিং-তাণ্ডবে সেমিফাইনালে তিলকরা

২৮ ছক্কা! দ্রুততম শতরান ও দ্বিশতরানের নজির ১৫ বছরের বিস্ময়-প্রতিভার

বিধ্বংসী বৈভব! মঙ্গলবার দোহায় সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ১৫ বছরের বিস্ময়-প্রতিভার ব্যাট থেকে এল ৫৩ বলে ২০৪ রানের অবিশ্বাস্য ইনিংস! যার মধ্যে রয়েছে ২৮টি ছক্কা! এদিন মাত্র ২৮ বলে সেঞ্চুরি পূর্ণ করে বৈভব। সীমিত ওভারের ক্রিকেটে যা দ্রুততম। পরের শতরান আসে ২৪ বলে। আবারও রেকর্ড! যার জেরে সংযুক্ত আরব আমিরশাহির ছুঁড়ে দেওয়া ২৫০ রানের লক্ষ্য মাত্র ১৪.৩ ওভারে তুলে নিল তিলক ভার্মা অ্যান্ড কোং।

রবিবার পাকিস্তানের বিরুদ্ধে হারের পর ভারতের সেমিফাইনালে ওঠা কিছুটা অনিশ্চিত হয়ে গিয়েছিল। ফলে এই ম্যাচ জিততেই হত তিলকদের। 

বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কা 'এ'-র মুখোমুখি হবে ভারত 'এ'।

     

বিজ্ঞাপন

Goto Top