খেলার বিভাগ > ফুটবল
ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে নিজেকে প্রমাণ করতে পারলে বিশ্বকাপ দলে জায়গা করে নিতে পারেন চোটপ্রবণ ব্রাজিলীয় তারকা
ফের ব্রাজিল দলে নেইমার। চোট-আঘাতের জেরে দীর্ঘদিন আন্তর্জাতিক ফুটবল থেকে দূরে থাকার পর ফের তাঁরসামনে খুলে গেল ব্রাজিলের জাতীয় দলের দরজা।
বিশ্বকাপের আগে শেষ ফিফা উইন্ডোতে আন্তর্জাতিক ফ্রেন্ডলির জন্য প্রাথমিক দলে রাখা হয়েছে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে। চলতি মাসেই ফ্রান্স এবং এবং ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলবে ব্রাজিল। এই দু'টি ম্যাচে নেইমার গোল করতে পারলে বিশ্বকাপ দলেও জায়গা করে নিতে পারেন জানিয়েছেন ব্রাজিল দলের কোচ কার্লো আনচেলত্তি।
তিনি এই ফিফা উইন্ডোকে শেষ প্রস্তুতির সুযোগ হিসেবেই ব্যবহার করতে চাইছেন। ফলে নেইমারের জন্য এই প্রাথমিক দলে সুযোগ পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, ২০২৩ সালের শেষ দিক থেকে একের পর এক চোটের কারণে তিনি জাতীয় বাইরে ছিলেন। বর্তমানে শৈশবের ক্লাব স্যান্টোসে খেলছেন এই তারকা।